নাটোরের সিংড়ায় তারেক রহমানের নির্দেশে ২হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা দাউদার
নাটোর প্রতিনিধি-নাটোরের সিংড়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজ অর্থায়নে হতদরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুরে সিংড়া কোর্টমাঠ এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে দুই হাজার পরিবারের মাঝে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, জয়নুল আবেদীন বিদ্যুৎ প্রমুখ।
এসময় দাউদার মাহমুদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনা করে সকলের কাছে দোয়া চান।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































